ব্যবহারের শর্তাবলি (Terms of Service)
সর্বশেষ হালনাগাদ: 2026-09-27
1. শর্ত মেনে নেওয়া
ToriiGo-তে account খুললে বা ব্যবহার করলে আপনি এই শর্তাবলি এবং আমাদের Privacy Policy ও Refund Policy মেনে নিচ্ছেন। না মানলে অনুগ্রহ করে ব্যবহার করবেন না।
2. Service কী
ToriiGo একটা online জাপানি ভাষা শেখার প্ল্যাটফর্ম: অক্ষর, শব্দ, grammar, review, AI শিক্ষক এবং JLPT-ধাঁচের অনুশীলন।
JLPT® হলো Japan Foundation ও JEES-এর trademark। ToriiGo তাদের সাথে যুক্ত নয়; আমাদের অনুশীলন সরকারি পরীক্ষার প্রশ্ন নয়। পরীক্ষায় পাসের কোনো নিশ্চয়তা আমরা দিই না।
3. আপনার account
- সঠিক তথ্য দিয়ে account খুলবেন। একটা account একজন মানুষের জন্য।
- Password গোপন রাখবেন; আপনার account-এ যা হয় তার দায় আপনার।
- বয়স ১৩ বছরের কম হলে অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করবেন।
4. যা করা যাবে না
- ToriiGo-র পাঠ, audio বা ডিজাইন কপি করে অন্য কোথাও প্রকাশ বা বিক্রি করা।
- Bot বা script দিয়ে content নামানো, বা AI Sensei-কে শেখার বাইরের কাজে অপব্যবহার করা।
- Pro account অন্যের সাথে শেয়ার বা বিক্রি করা।
- Hacking-এর চেষ্টা, অন্যের account-এ ঢোকা বা service-এ বাধা দেওয়া।
- বেআইনি, অপমানজনক বা ক্ষতিকর কিছু লেখা।
এসব করলে আমরা সতর্ক না করেই account সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে পারি।
5. AI শিক্ষক সম্পর্কে
AI Sensei কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উত্তর তৈরি করে, তাই মাঝে মাঝে ভুল হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাই করে নেবেন। প্রতিদিন কয়টা message পাঠানো যাবে তা আপনার plan অনুযায়ী নির্ধারিত।
6. Pro subscription ও payment
- দাম বাংলাদেশি টাকায় (৳) Pricing page-এ দেখানো থাকে।
- Pro একবারের payment-এ নির্দিষ্ট মেয়াদের জন্য (যেমন ৩০ দিন) চালু হয়। নিজে থেকে কোনো টাকা কাটা হয় না (auto-renewal নেই); মেয়াদ শেষে চাইলে আবার কিনবেন।
- Payment SSLCommerz-এর মাধ্যমে হয়। SSLCommerz থেকে payment যাচাই হওয়ার পরই Pro চালু হয়।
- Plan-এর দাম বা সুবিধা ভবিষ্যতে বদলাতে পারে; ইতিমধ্যে কেনা মেয়াদে তার প্রভাব পড়বে না।
- টাকা ফেরতের নিয়ম আমাদের Refund Policy-তে দেওয়া আছে।
7. Content-এর মালিকানা
ToriiGo-র সব পাঠ, audio, ছবি, ডিজাইন ও software-এর মালিক ToriiGo / Place of Digital। আপনি শুধু নিজের শেখার জন্য ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
8. Account বন্ধ করা
আপনি যেকোনো সময় Account page থেকে account মুছে ফেলতে পারেন। শর্ত ভাঙলে আমরা account বন্ধ করতে পারি; সেক্ষেত্রে বাকি মেয়াদের টাকা ফেরত নাও দেওয়া হতে পারে।
9. দায়বদ্ধতার সীমা
আমরা service সবসময় চালু ও ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করি, তবে মাঝে মাঝে বন্ধ বা সমস্যা হতে পারে। Service যেমন আছে তেমনভাবেই ("as is") দেওয়া হয়। আইনে যতটুকু অনুমোদিত, কোনো ক্ষতির জন্য আমাদের দায় সর্বোচ্চ গত ৩ মাসে আপনি আমাদের যত টাকা দিয়েছেন ততটুকু।
10. শর্তে পরিবর্তন
প্রয়োজনে এই শর্ত বদলাতে পারে। বড় পরিবর্তন app-এ বা email-এ জানানো হবে। পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
11. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে, এবং কোনো বিরোধ বাংলাদেশের আদালতের এখতিয়ারে থাকবে।
12. যোগাযোগ
Place of Digital (Md Shamim Reza), Sirajganj, Bangladesh। Email: contact@khansaheb.info · WhatsApp: +8801608088929