গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: 2026-09-27

ToriiGo (https://toriigo.cognifyx.net) পরিচালনা করে Place of Digital। আপনি ToriiGo website বা app ব্যবহার করলে আমরা কোন তথ্য নিই, কেন নিই এবং কীভাবে রক্ষা করি, তা এখানে লেখা আছে।

1. আমরা কোন তথ্য নিই

  • Account: আপনার নাম, email আর password। Password কখনো সরাসরি রাখা হয় না, শুধু এনক্রিপ্ট করা (hashed) রূপে রাখা হয়।
  • শেখার প্রোফাইল: শেখার লক্ষ্য, বর্তমান level, JLPT লক্ষ্য, প্রতিদিনের সময়, পছন্দের ভাষা।
  • শেখার অগ্রগতি: কোন অক্ষর বা শব্দ শিখেছেন, quiz-এর ফলাফল, XP আর streak।
  • Payment-এর তথ্য: transaction ID, টাকার পরিমাণ, অবস্থা, payment-এর ধরন (যেমন bKash বা Visa) আর সময়। আপনার card নম্বর, PIN বা CVV আমরা কখনো দেখি না এবং রাখি না।
  • প্রযুক্তিগত তথ্য: নিরাপত্তার জন্য server-এ IP address আর browser-এর তথ্য অল্প সময়ের জন্য log হিসেবে থাকে।

2. তথ্য কেন ব্যবহার করি

  • আপনার account চালানো আর login রাখতে।
  • আপনার level অনুযায়ী পাঠ, review আর অগ্রগতি দেখাতে।
  • Pro subscription চালু করতে এবং payment যাচাই করতে।
  • Service-এর নিরাপত্তা রক্ষা, অপব্যবহার ঠেকানো আর সমস্যা সমাধানে।
  • প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে (যেমন payment বা account-সংক্রান্ত বিষয়ে)।
  • সাপ্তাহিক leaderboard-এ আপনার নামের প্রথম অংশ (আর শেষ নামের প্রথম অক্ষর) ও সেই সপ্তাহের XP অন্য learner-দের দেখাতে। Account page থেকে এটা বন্ধ করা যায়।

আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না, এবং কোনো বিজ্ঞাপন নেটওয়ার্কের সাথে শেয়ার করি না।

3. AI শিক্ষক (AI Sensei)

AI Sensei-তে আপনি যা লেখেন, উত্তর তৈরির জন্য তা আমাদের AI সেবাদাতার (DeepSeek, আর backup হিসেবে OpenAI) কাছে পাঠানো হয়। সাথে আপনার নাম (প্রথম অংশ) আর শেখার level-ও পাঠানো হয়, যাতে উত্তর আপনার উপযোগী হয়।

আমরা কথোপকথনের লেখা আমাদের database-এ সংরক্ষণ করি না; শুধু প্রতিদিন কয়টা message পাঠিয়েছেন তার সংখ্যা রাখি (দৈনিক limit-এর জন্য)। AI Sensei-তে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য (যেমন পাসওয়ার্ড, NID, ব্যাংক তথ্য) লিখবেন না।

4. যাদের সাথে তথ্য শেয়ার হয়

  • SSLCommerz: payment প্রক্রিয়া করার জন্য (নাম, email ও টাকার পরিমাণ)।
  • DeepSeek / OpenAI: AI Sensei-র উত্তর তৈরির জন্য (উপরে দেখুন)।
  • Supabase: আমাদের database hosting (server সিঙ্গাপুরে)।
  • Google Fonts: অক্ষরের font লোড হয়, এতে Google আপনার IP address দেখতে পারে।
  • আইন অনুযায়ী বাধ্য হলে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ।

5. Cookie ও device-এ রাখা তথ্য

Login ধরে রাখতে একটা প্রয়োজনীয় session cookie ব্যবহার হয়। App দ্রুত ও offline চালাতে কিছু ফাইল (audio, icon) আপনার device-এ cache হয়, আর ছোট কিছু সেটিং (যেমন install banner বন্ধ করেছেন কি না) device-এ থাকে। আমরা কোনো tracking বা বিজ্ঞাপনের cookie ব্যবহার করি না।

6. তথ্য কতদিন রাখি ও মুছে ফেলা

Account চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। আপনি যেকোনো সময় Account page (/account) থেকে নিজের account মুছে ফেলতে পারেন, অথবা আমাদের email করে অনুরোধ করতে পারেন।

Account মুছলে আপনার account, প্রোফাইল, শেখার অগ্রগতি, AI ব্যবহারের হিসাব এবং payment-এর রেকর্ড আমাদের database থেকে সাথে সাথে স্থায়ীভাবে মুছে যায়। তবে SSLCommerz ও আপনার ব্যাংক/মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আইন অনুযায়ী নিজেদের লেনদেনের রেকর্ড রাখে। Server log সাধারণত ৩০ দিনের মধ্যে নিজে থেকে মুছে যায়।

7. নিরাপত্তা

সব সংযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। Password hashed অবস্থায় রাখা হয়। শুধু অনুমোদিত admin-রা প্রয়োজনে তথ্য দেখতে পারেন এবং তাঁদের কাজের রেকর্ড (audit log) রাখা হয়। তবুও ইন্টারনেটে কোনো ব্যবস্থাই ১০০% নিরাপদ নয়।

8. আপনার অধিকার

  • নিজের তথ্য দেখা ও সংশোধন করা।
  • Account ও সব তথ্য মুছে ফেলা।
  • আমরা আপনার কোন তথ্য রাখি, তার একটা কপি চাওয়া।

এসবের জন্য contact@khansaheb.info-এ email করুন। আমরা ৩০ দিনের মধ্যে উত্তর দেব।

9. শিশুদের গোপনীয়তা

ToriiGo ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য। ১৩ বছরের কম বয়সী কেউ বাবা-মা বা অভিভাবকের অনুমতি ও তত্ত্বাবধানে ব্যবহার করবে। অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী কারও তথ্য নেওয়া হয়েছে জানলে আমরা তা মুছে ফেলব।

10. এই নীতিতে পরিবর্তন

প্রয়োজনে এই নীতি হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে app-এ বা email-এ জানানো হবে। ওপরের তারিখ দেখে বুঝবেন শেষ কবে বদলেছে।

11. যোগাযোগ

Place of Digital (Md Shamim Reza), Sirajganj, Bangladesh। Email: contact@khansaheb.info · WhatsApp: +8801608088929