টাকা ফেরতের নীতি (Refund Policy)
সর্বশেষ হালনাগাদ: 2026-09-27
1. সাধারণ কথা
ToriiGo Pro একটা digital subscription। একবার payment করলে নির্দিষ্ট মেয়াদের জন্য চালু হয়; নিজে থেকে আর কোনো টাকা কাটা হয় না (auto-renewal নেই)। কোনো physical পণ্য পাঠানো হয় না, তাই delivery বা return-এর প্রশ্ন নেই।
2. কখন পুরো টাকা ফেরত পাবেন
- টাকা কেটেছে কিন্তু Pro চালু হয়নি, এবং আমরা ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক করতে পারিনি।
- একই কেনাকাটার জন্য ভুল করে দুবার টাকা কেটেছে (বাড়তি অংশ ফেরত)।
- প্রথমবার Pro কেনার ৩ দিনের মধ্যে সন্তুষ্ট না হয়ে ফেরত চাইলে।
3. কখন টাকা ফেরত হবে না
- Payment-এর ৩ দিন পার হয়ে গেলে (উপরের প্রথম দুই ক্ষেত্র ছাড়া)।
- দ্বিতীয় বা পরের বার কেনা মেয়াদের ক্ষেত্রে (উপরের প্রথম দুই ক্ষেত্র ছাড়া)।
- শর্তাবলি ভাঙার কারণে account বন্ধ হলে।
4. কীভাবে অনুরোধ করবেন
contact@khansaheb.info-এ email করুন অথবা WhatsApp (+8801608088929) করুন। সাথে দিন:
- ToriiGo-তে আপনার account-এর email
- Transaction ID (payment-এর পর পাওয়া SMS বা email-এ থাকে)
- সংক্ষেপে কারণ
5. টাকা কীভাবে ও কবে ফেরত আসবে
আমরা ২ কার্যদিবসের মধ্যে উত্তর দেব। অনুমোদন হলে SSLCommerz-এর মাধ্যমে যে পদ্ধতিতে payment করেছিলেন (card, bKash, Nagad ইত্যাদি) সেখানেই টাকা ফেরত যাবে, সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে। ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানভেদে কিছুটা বেশি সময় লাগতে পারে।
টাকা ফেরত হলে সেই কেনাকাটার Pro সুবিধা বন্ধ হয়ে যাবে।
6. ব্যর্থ payment
Payment ব্যর্থ বা বাতিল হওয়া সত্ত্বেও টাকা কেটে থাকলে সাধারণত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং নিজে থেকেই ৭–১০ কার্যদিবসে তা ফেরত দেয়। না এলে transaction ID সহ আমাদের জানান, আমরা SSLCommerz-এর সাথে যোগাযোগ করে সমাধান করব।